Skip to main content

পরিপাকতন্ত্র সবসময় ফ্যাসিজমের ভক্ত




নতুন বৌ জামাইবাবুকে চমকে দেয়ার জন্য নিজ হাতে আজকে একটা স্পেশাল ডিস তৈরি করবে, গরুর মাংশের রেজালা। খেতে বসে মুখে দিয়ে জনাবের মনে হলো গ্রীষ্মের গরমে রাস্তার পিচ গলে আলাদা হয়ে গিয়েছিল তারই খানিক টা নিয়ে সোজা চালান করে দেয়া হয়েছেমাংশের বদলে ইটের খোয়া ঝোলের বদলে পিচ। কিন্তু ভালবাসা বলে কথা , সকল বিস্বাদ তুচ্ছ করে জনাব প্রেমে গদগদ হয়ে বৌকে বললেন, আরেকটু খানি পাতে তুলে দিতে। after all ভালবাসার কাছে সবই তুচ্ছ what counts is the gesture. অবশ্য পরিপাকতন্ত্র সবসময় ফ্যাসিজমের ভক্ত। 

পরদিন সকালে অফিস যাবার কালে জনাবের শরীর কেমন কেমন জানি করে । কাওরান বাজার এর কাছাকাছি হবার পর, পেটে ফ্যাসিস্ট গভরমেন্ট ক্ষমতা দখল করে। টয়লেট খোজার চিন্তা চালুর মাধ্যমে জারির করে একনায়কতন্ত্র
জনাবের দিকবিদিক শুন্য হবার কারনে ভুলে গেছেন এটা ঢাকা শহর । ‘অশিক্ষিত সিনেমার নায়িকার ঢাকা শহর এসে ফার্মগেটের ওভার ব্রিজের উপর গেয়েছিল ‘ ঢাকা শহর আইসা আমার আশা পুড়াইছেকিন্তু জনাবের আশা আজকের ঢাকা শহর পুড়াইতে পারবে না , গনতন্ত্রে প্রাকৃতিক কাজের বিবরন না থাকায় ঢাকা থেকে একে একে পাবলিক টয়লেট সব আজ রাজনৈতিক বন্দী বা ক্রসফায়ারের শিকার।

এদিকে সারা কাওরান বাজার আজ নতুন করে সমাজতন্ত্র চর্চায় ব্যাস্ত । সব গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে যেন রেশন থেকে চাল তুলতে হবে। ট্রাফিক কস্টেবল সকাল থেকে অর্কেষ্ট্রার কন্ডাক্টর হাতের জালি বেত তার ব্যাটন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি তার সদ্য স্নাতক শিক্ষার্থী। বাতাসে জালি বেত এর অসংকোচ চলাফেরা গভীর ভাবে লক্ষ্য করলে একটাই সুর মাথায় খেলে, বিটোফেন এর ফিফত্‌ সিম্ফোনী ট্রাফিক সার্জেন্ট ব্যস্ত একটু জিরিয়ে নিতে, ভোর থেকে স্যার কত কত ট্রাক এর পেছনে ছুটেছেন টাকার জন্য । সমাজতন্ত্র কায়েমের প্রথম কাজ হচ্ছে ধনীর কাছ থেকে ধন কেড়ে নেয়া , স্যার টাকা কেড়ে এনেছেন , এখন ক্লান্ত। সমাজতন্ত্রের নায়কেরা শুরুর পর থেকে সব সময় ক্লান্ত থাকে।  কিন্তু জনাবের কোন হুস নাই , ফ্যাসিস্ট তলপেট এখন নিরিবিলি তিনটা দেয়াল, একটা দরজা চায়।
জনাব ছুটলেন বিদ্যুৎ এর গতিতে। দেয়ালের খোজে ইংলিশে যাকে বলে start running like hell. অর্কেষ্টায় তখন বাজচ্ছে
চল চল চল
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা পেটের তল
অরুণ প্রাতের চাপের ফল
চলরে চলরে চল।।


Popular posts from this blog

জেনিসারি

অটোম্যান সাম্রাজ্যের সুলতান মুরাদ নতুন এক পদাতিক সৈন্যদল তৈরি করার চিন্তা করছেন, ১৪শ শতকের ঘটনা । সে সময় সুলতানের দেহরক্ষী ও প্রাসাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল সাধারন সৈন্যদের থেকে নেয়া সৈন্য। যাদের অনুগত্য সম্পর্কে কিছুটা সন্দেহ থেকে যেতো যেহেতু তারা আসতো বিভিন্ন গোত্র থেকে যেখানে প্রধানের প্রতি আনুগত্য ছিল প্রশ্নাতীত। তাই এ নতুন সেনাদলের চিন্তা । এদের পরিচয়, এরা Janissary তুর্কি ভাষায় ইয়াসিসিন, হাসিসিন এর মতই এ সেনাদল ইতিহাসে অনেক বিস্বয় তৈরি করে ইতিহাসে কালের গর্ভে হারিয়ে গেছে। এই জেনিসারি সৈন্যদের সংগ্রহ করা হতো তুর্কি নয় এমন পরিবার থেকে Devsirme প্রথার মাধ্যমে । মূলত বলকান অঞ্চলের খ্রিস্টান পরিবার থেকে থেকে এদের সংগ্রহ করা হতো । পরবর্তী সময়ে আলবেনিয়া, গ্রীস, বজনিয়া, সার্বিয়া, ক্রোয়াট, বুলগেরিয়া ও রাশিয়ার দক্ষিন অংশ থেকে । জেনিসারির প্রকৃত ধরন যদি দেখা হয় তবে দেখা যাবে যে তারা আসলে সম্রাটের দাস, তবে যে দাসেরা মাসে মাসে বেতন পেতো , অবসর ভাতা পেত। বিয়ে করার অনুমতি ছিল তাদের। নিয়োগের সময় সাধারনত এদের বয়েস হতো ৮ থেকে ১৮, যদিও অনেক কম বয়েসেই এদের নিয়োগ করা হতো। প্রতি ৫ বছ...

কাজের বুয়া ও কবি

তখন সবে ভার্সিটির প্রথম বর্ষের ছাত্র। মুগ্ধ হবার সহজাত ক্ষমতার প্রবল দাপটে অসহায় । একটা একটা কবিতা লেখে আল শাহারিয়ার আর মুগ্ধ হয়ে নিজের লেখার পড়ে । মনের কোনে আশা জাগে কোন একদিন হয়তো তার কবিতাও ছাপা হবে কোন পত্রিকায় । গ্রামের বয়জোষ্ঠ্য তবারক দাদার বাড়িতে লাইব্রেরি থাকায় গ্রামে গেলে প্রায়ই শাহারিয়ারকে তবারক দাদার বাড়িতে যেতে হয় । অবশ্য অন্য কারন ও আছে । তবারক দাদার নাতনি সুরাইয়া এখন কলেজে পড়ে । মেয়েটা দেখতে খুব সুন্দর । শুক্রবারদিন সকাল সকাল তবারক দাদার বাড়িতে গেলে এক জন অচেনা লোকের উপস্থিতি চোখে পড়ে শাহারিয়ার এর । তবারক দাদাকে দোস্ত দোস্ত করেছে তবারক দাদার অর্ধেক বয়েসি এক ব্যাক্তি। তবারক দাদা শাহারিয়ার কে দেখে বলেন আয় , অচেনা সে ব্যাক্তির দিকে মুখ ঘুরিয়ে বলেন ‘ এই হচ্ছে এই এলাকার তরুন সাহিত্যিক। বলেই হা হা হা করে হেসে ফেলেন । শাহারিয়ার গুটিয়ে যায়, তাকি লজ্জায় না অভিমানে বোঝা যায় না । তবারক দাদা পরিচয় করিয়ে দেয় সে অচেনা ব্যক্তির সাথে । তাঁর নাম আল মুজাদ্দেদ, কবি ও সাংবাদিক । এক পত্রিকার সাহিত্যপাতার এডিটর । তরুন সাহিত্যিক বলে পরিচয় দেয়াতে একটা কাজ অবশ্য হয় , মুজাদ্দেদ সাহেব জি...

বর্তমান হিন্দু মুসলমান সমস্যা

১৯২৬ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ভাষন দেন যার নাম “বর্তমান হিন্দু মুসলমান সমস্যা” । এটি বাঙলা প্রাদেশিক সম্মেলনে প্রদান করেন। পরে তা হিন্দু সংঘ পত্রিকায় ছাপা হয় ১৯ শে আশ্বিন ১৯৩৩ সালে। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক  এর ভাষায় ১৯৩০ সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যা পর এত ( আহামদ ছফার বাঙালি মুসলমানের মন ) প্রভোক্যাটিভ রচনা বাংলা ভাষায় পড়ি নাই। কোন একটা কথা বহু লোকে মিলিয়া বহু আস্ফালন করিয়া বলিতে থাকিলেই কেবল বলার জোরেই তাহা সত্য হইয়া উঠে না । অথচ এই সম্মিলিত প্রবল কন্ঠস্বরের একটা শক্তি আছে । এবং মোহও কম নাই । চারিদিক গমগম করিতে থাকে – এবং এই বাস্পাচ্ছন্ন আকাশের নীচে দুই কানের মধ্যে নিরন্তর যাহা প্রবেশ করে , মানুষ অভিভূতের মতো তাহাকেই সত্য বলিয়া বিশ্বাস করিয়া বসে । propaganda বস্তুত এই-ই । বিগত মহাযুদ্ধের দিনে পরস্পরের গলা কাটিয়া বেড়ানই যে মানুষের একমাত্র ধর্ম ও কর্তব্য , এই অসত্যকে সত্য বলিয়া যে দুই পক্ষের লোকেই মানিয়া লইয়াছিল , সে ত কেবল অনেক কলম এবং অনেক গলার সমবেত চীৎকারের ফলেই । যে দুই- একজন প্রতিবাদ করিতে গিয়াছিল ,...