Skip to main content

Posts

Showing posts with the label সমকালীন

ছাত্র নেতা হবার প্রথম যোগ্যতা

অংকের মাস্টার হুমায়ন খান বিএসসি বিএড এর সামনে বসে অংক করছে মাসুদ । এই নিয়া ২ বারের মত মেট্রিক পরিক্ষা দিচ্ছে সে । এর আগে ক্লাস ৬ আর ৮ এ ফেল করার ইতিহাস আছে । তবে এইবার আর মনে হচ্ছে ফেল করা সম্ভব না । হুমায়ন খান বিএসসি বিএড স্যারের হাতে তার বাপ তুলে দিয়ে বলেছিল " স্যার আপনের হাতে তুইলা দিতাছি , হাড্ডি মাংশ আপনের , জানটা খালি ফিরত দিয়েন । " মাসুদের বাবা বাজার এর দোকানদার সমিতির সভাপতি । সব সময় সাদা লুঙ্গি আর সাদা ফতুয়া পড়ে থাকেন । সারাক্ষন পান না হয় চা আর না হয় সিগারেট খেতেই থাকেন । লোকটা গলা খুব খনখনে টাইপের । কথা বললে মাসুদের ভেতরে সব শুকায়ে যায় । তখন বার বার পানি খাওয়া লাগে আর হিসু চাপে । আজকে হুমায়ন খান বিএসসি বিএড চৌবাচ্চার অংক করাচ্ছে । কি বলে এক পাইপ দিয়া পানি আসে আরেকটা ফুটা দিয়া যাইবো তার সময়ের হিসাব বাইর করতে হবে । মাসুদের এই ধরনের অংক ভালই লাগে না । পুরান ফুটা টাংকিতে পানি জমাইবো তার আবার সময় হিসাব করতে হইবো । হালারা আগে কেন পানি বাইর হবার রাস্তা সব কেন বন্ধ করে না ... হুমায়ন খান বিএসসি বিএড হঠাত করে জালি বেত দিয়ে সপাং সপাং করে ২ ঘা দিলেন মাসুদের পিঠে । দ্রুত ...

মিকচার এখন শেষের দিকে

তখন সবে অক্ষর চিনতে শুরু করেছি। সে বয়েসের কল্পনার, উদ্ভাবনী শক্তির প্রখরতা অস্বাভাবিক । আমার ২ মামার আর আমার বয়েস কাছাকাছি হবার কারনে গ্রামে গেলে এক সাথে সারাদিন ঘুড়াঘুড়ি , ফুটবল, গোল্লাছুট এর দুধভাত হবার সম্মান পেতাম। বক এর ডিম দেখিয়ে বলতো, গুইসাপের ডিম। মামার একটা সার্ভিস ট্রলির চাকা ছিল যা কখনোই ৫ মিনিটের বেশি নিয়ে খেলতে পেতাম না , কারন সেটা ছিল রকেটের চাকা। আগের বর্ষার সময় গ্রামের উপর দিয়ে রকেট যাবার সময় মামা তার গুলতি দিয়ে রকেট এর ইঞ্জিন ‘ ভচকাইয়া দিছিল ’ । আমি গ্রামে যখন গিয়ে ছিলাম তখন মাত্র একটাই চাকা মামার কাছে আছে । ২টা তার বন্ধুদের দিয়ে দিয়েছে , আর ৩টা ট্রেডঅফ করে ৫ নাম্বার ডিয়ার ফুটবলের ব্লাডার নিয়েছে।  রাতে এক সাথে ঘুমানোর ভুত কিভাবে মামাকে আর একটু হলেই কলিজা খেয়ে ফেলতো, কিভাবে মাছের বেশে দুপুরে পরীরা পুকুরের পাড়ের কাছে এসে বসে থাকে আর চান্স পেলে কিভাবে মানুষ মারে, কোন কোন গাছে ভুতেরা বাসা বানিয়েছে , কোন ডালে কার এপার্টমেন্ট ইত্যকার কথা বার্তায় রাত আটটা থেকে নয়টা সারে নয়টা পর্যন্ত চলার পর ঘুমের আগে বাইরে এসে হিসু করার মত সাহস থাকতো না ত্রি-মাস্কেটিয়ার...

ডেসকো

বিদ্যুৎ বিতরন ব্যাবস্থা উন্নয়নের জন্য ডেসকোর জন্ম। বেসরকারীতে ৫৫ আর সরকারী ৪৫% মালিকানা দিয়ে এর কার্যক্রম শুরু। শুরুর দিকে সামান্য কিছু সমস্যা হলেও সার্বিক ভাবে এর কাজ ছিল অনেক উন্নতমানের । গ্রাহকের সেবা , সমস্যা সমাধান , সার্বিক পরিচলনার ক্ষেত্রে এর ভাল একটা প্রভাব ছিল । ডেসার যুগে বিদ্যুৎ এর যাওয়া আসা ছিল "১০টার ট্রেন কয়টায় ছাড়ে" টাইপের । আর ডেসকো যদি ৫ ঘন্টা দিনে লোডশেডিং করতো তবে অন্তত জানতাম যে কখন হবে আর কতক্ষন হবে। ডেসকোর কর্মচারীরাও কাজ করতো ভাল করে । বছরে যদি ৫ টা বোনাস পায় , কে না কাজ করে । আজ ডেসকোর নিম্নপদের এক জনের সাথে কথা বলে জানতে পারলাম এ সরকার আসার পর থেকেই ডেসকো , সরকারের দখলে , যার সাথে কথা বললাম সে প্রোমোশনের জন্য পরিক্ষা দিয়েছিল , তার কাছে মাত্র ৫ লাখ টাকা চাওয়া হয়েছে । আমাকে প্রশ্ন করলো "যখন চাকরিতে ঢুকি তখন ১ টাকাও ঘুস দিতে হয় নাই , এখন প্রমোশনের জন্য যদি ৫ লাখ টাকা দেই , তা হলে এই টাকা আপনের কাছ থেকেই আমার আদায় করতে হবে , তখন কি কি খালি দিবেন ?" একজন এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে মন্ত্রীর সুপারিশে (২০ লাখ !!) । আমার এল...

ডেসটিনি

সকাল সকাল ভজুয়া হন্তদন্ত করে ছুটে এসে বললে ‘কত্তা ও কত্তা । ডেসটিনি নাকি পদত্যাগ করেচে?’ মাঝে মাঝে ভজুয়াটা এমন সব কান্ড করে যে কি বলবো । এইতো গতকাল এসে বললে ‘কত্তা, মুরুখ্যু মন্ত্রি চাপিলার সাথে হিলারির বাসর হইবে। তা কত্তা, বেয়া কবে হয়েছে গো ? ’ সে কাকে কখন মারে কাকে কখন বাচায় সে এক চিন্তার বিষয়। কি আর করা , বিছানা থেকে নেমে বসতে হলো পত্রিকা নিয়ে । পত্রিকা পড়ে বুজলাম সেক্টর কমান্ডারস ফোরামের সাধ ারন সম্পাদক এর পদ থেকে সরে দাড়িয়েছে লে. জেনারেল (অব.) এম হারুন-অর রশিদ (বীর প্রতীক), কারন এই লোক ডেসনিটি গ্রুপের প্রেসিডেট। ফোরামের নেতা হবার পর পর এই লোক ডেসটিনির সাথে জড়িয়ে পড়ে। আইএমএফ এর তত্বাবাধায়ক সরকারের সময় ডেসটিনির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এলে, সেক্টর কমান্ডার ফোরামের নাম ব্যবহার করে ডেসটিনিকে রক্ষা করেন এই বান্দা । ফোরামের নাম ব্যাবহার করে সরকারের বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এই লোক । সর্বশেষ এই ফোরামের নেতা হিসেবে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় নিয়ে এই লোক ডেসটিনির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়। কিন্তু অর্থমন্ত্রী দেখা না করে তাকে ফিরিয়ে দ...