দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষ হবার পর এর ঘটনা । ৪৫ এর গ্রীষ্মে তেল-আবিব এর রাস্তার পাশের এক ক্যাফেতে বসে সন্ধ্যায় খবরের কাগজ পড়ছেন হায়েম স্লাভিন ( haim slavine ) । একটা ছোট খবরে তার চোখ আটকে গেল । আগামী কয়েক মাসের ভেতরে আমেরিকার সরকার তার প্রায় নতুন ৭ লাখ অস্ত্র তৈরি করার বিভিন্ন মেশিন স্ক্রাপ করে ফেলবে । স্লাভিন উঠে পরলেন । বাসায় দ্রুত এসে চিঠি লিখলেন ডেভিড বেন-গোরিয়ান এর কাছে । চিঠিতে উল্লেখ্য করেন এমন সুযোগ আর দ্বিতীয়বার আসবে না ( is an opportunity that history would not offer twice )। শুরু হয় ইজরায়েল রাষ্ট্র তৈরির জন্য সামরিক ভিত্তি তৈরির কাজ। ক্ষেপাটে স্লাভিন একাধারে ছিল কেমিস্ট্রি ফিসিক্স আর ইঞ্জিনিয়ারিং এর উপর অগাধ দক্ষতা । ইংরেজিতে ‘মাস্টার’ বলতে যা বোঝায়। ৪৫ এ ইহুদী হাগানার( Haganah ) এর আর্ম প্রোগ্রামে তার অবদান ছিল অসাধারন । দিনে তার পরিচয় পেলেস্টাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ার স্টেশনের ডাইরেক্টর। রাতে হাগানার “ Mad chemist ”. তার নিজের বাসার ছোট রান্না ঘর ছিল তার ল্যাব । সেখানে তৈরি করে টিএনটি ডেটোনেটর, ঘরে তৈরি হ্যান্ড গ্রেনেড। স্লাভিনের চিঠি বেন-গোরিয়ানের জন্য একটা নতু...
ভালবাসাতে, না পারবেন বাচতে না মরতে, তাই যুদ্ধই শ্রেয়।